রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ বছর পর নতুন ঠিকানায় ভেঙ্কটেশ আইয়ার

পাঁচ বছর পর নতুন ঠিকানায় ভেঙ্কটেশ আইয়ার

পাঁচ বছর পর নতুন ঠিকানায় ভেঙ্কটেশ আইয়ার


পাঁচ বছর পর আইপিএলে এবার নতুন জার্সিতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকে। যদিও তাকে পুরনো ঠিকানায় ফেরাতে চেষ্টা করেছিল কলকাতা নাইট রাইডার্স । তবে নিলামে শেষ পর্যন্ত জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম।

 
যেখানে ২ কোটি ভিত্তিমূল্যে ছিল ভেঙ্কটেশের। শুরুতে তাকে নিয়ে দাম হাঁকানোর লড়াইয়ে নেমেছিল গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গুজরাট হাল ছাড়ার পর লড়াইয়ে নামে বেঙ্গালুরু। এবার হাল ছেড়ে দেয় লক্ষ্ণৌ। তবে বেঙ্গালুরুকে সহজে ছাড়েনি কলকাতা। নিজেদের খেলোয়াড়কে ফের দলে ফেরাতে লড়াইয়ে নেমেছিল তারা। তবে বেঙ্গালুরু ৭ কোটি রুপি বিড করার পর তারা আর এগোয়নি।
 
এবারের মিনি নিলামে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা। যা আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্য।