রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর যুব র‍্যালি অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর যুব র‍্যালি অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর যুব র‍্যালি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বাহিরগোলা মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর ও উপজেলা পরিষদের সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহিরগোলা মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা নায়েবে আমির ও ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির পথ পরিহার করে নৈতিকতা ও আদর্শের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সামিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, যুব সমাজই জাতির শক্তি। সঠিক দিকনির্দেশনা ও আদর্শিক রাজনীতির মাধ্যমে যুবকদের ভবিষ্যৎ নেতৃত্বে গড়ে তুলতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পৌর আমির মো. একরামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি বদরুল আমিন এবং সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নৈতিক নেতৃত্ব ও সৎ রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।