রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেট এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক এবং মোড়সহ আশপাশের গলিগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘটনার পর চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল, কিন্তু সেই সময় পার হয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন আসামিদের ধরতে গড়িমসি করছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ফারহান আহমেদ গণমাধ্যমকে জানান, তারা আজ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিলেও আপাতত শুধু বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্যমতে, এটি একটি সুষ্পষ্ট হত্যাকাণ্ড হলেও কলেজ প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, প্রকৃত দোষীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে এবং তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। মূলত প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই শিক্ষার্থীরা এই বিক্ষোভের ডাক দিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে। জানা গেছে, মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাসহ অন্তত তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন। 

রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চার দিন যমে-মানুষে লড়াই করার পর গত ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।