মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

৭০ ঊর্ধ্বে হজযাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানানোর অনুরোধ

আগামী বছর হজে যেতে এজেন্সির নিবন্ধিত ৭০ বছরের বেশি বয়সী হজযাত্রীর সংখ্যা চার হাজার ১৯৩ জন। সৌদি আরবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সকল বয়স্ক হজযাত্রীদের স্বাস্থ্যগত অবস্থা জানাতে হজ কার্যক্রম পরিচালনাকারী সব লিড এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সৌদি সরকার হজ ২০২৬ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো হজযাত্রী হজ পালন করতে না পারার নির্দেশনা ইতোমধ্যে সব হজ এজেন্সিকে অবহিত করা হয়েছে। লিড ও সমন্বয়কারী সব এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর মধ্যে ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীদের এজেন্সি ভিত্তিক তালিকা (সংখ্যা) পাঠানো হলো। এমতাবস্থায়, তার এজেন্সির মাধ্যমে নিবন্ধিত ৭০ ঊর্ধ্ব বয়স্ক সকল হজযাত্রীর স্বাস্থ্যগত অবস্থা সরেজমিন পরিদর্শন/কথা বলে হালনাগাদ তথ্য সংগ্রহ করে লিড এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

এ বছর প্রত্যেক হজযাত্রীর ফিটনেস সনদ নির্ধারিত চিকিৎসকের মাধ্যমে নুসুক মাসারের মাধ্যমে সাবমিট করে ভিসা দেওয়ার পূর্বশর্ত আরোপ করা হয়েছে। বিধায় ৭০ ঊর্ধ্ব বয়স্ক হজযাত্রীর বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।