রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাইকগাছার গড়ইখালীতে দুর্যোগ রক্ষা বাঁধ সংস্কার, স্বস্তিতে এলাকাবাসী

পাইকগাছার গড়ইখালীতে দুর্যোগ রক্ষা বাঁধ সংস্কার, স্বস্তিতে এলাকাবাসী

পাইকগাছার গড়ইখালীতে দুর্যোগ রক্ষা বাঁধ সংস্কার, স্বস্তিতে এলাকাবাসী

উপকূলীয় খুলনার পাইকগাছার সুন্দরবন সংলগ্ন গড়ইখালীতে ১কোটি সাড়ে ২৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে দুর্যোগ রক্ষা বাঁধ। ইতোমধ্যে প্রকল্পের ৩৫ ভাগ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন বাস্তবায়নকারী সংস্থা।

কাজ শেষ হলে গড়ইখালী সহ কয়েকটি ইউনিয়ন ভাঙ্গন ও প্লাবিত হওয়া থেকে নিরাপদ থাকবে এবং হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন সবাই। এ বাঁধের কারণে স্বস্তিতে রয়েছে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় এ জনপদের মানুষ।

জেলার দুর্যোগের সবচেয়ে ঝুঁকিতে থাকা উপজেলা গুলোর মধ্যে পাইকগাছা অন্যতম। আর উপজেলার ঝুঁকিতে থাকা ইউনিয়ন হচ্ছে গড়ইখালী। সুন্দরবন সংলগ্ন এ ইউনিয়ন টি প্রতিবছর দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘুর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের প্রথম ভিকটিম হয় গড়ইখালী। বিশেষ করে টেকসই বেড়িবাঁধ না থাকায় শিবসা নদীর বাঁধ ভেঙ্গে প্রতিবছর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।