শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, কাজ করছে ওষুধ

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, কাজ করছে ওষুধ

চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, কাজ করছে ওষুধ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি। তবে এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত কয়েক দিনের মতোই তিনি (খালেদা জিয়া) চিকিৎসা নিতে পারছেন। তার শরীর ওষুধ গ্রহণ করছে। তিনি অনেকটা ইতিবাচক দিকে এগোচ্ছেন। দেশি বিদেশি চিকিৎসা বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা।

বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।