বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে জান্নাত আরা রুমি (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন ২৫/৭/১ নাম্বার হোল্ডিংয়ের জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা যায়, জান্নাত আরা রুমির (৩০) পিতার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার এসআই মতিউর রহমান জানান, জান্নাত আরার দুটি বিয়ে হয়েছিল। দুটিতেই ডিভোর্স হয়েছে। সে পড়াশোনা করতো না। এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে শোনা যাচ্ছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।