শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোচিং স্টাফে পরিবর্তন শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোচিং স্টাফে পরিবর্তন শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপ: কোচিং স্টাফে পরিবর্তন শ্রীলঙ্কার


টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রেখে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। ভারতের সাবেক কোচ রামাকৃষ্ণান শ্রিধারকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন ৫৫ বছর বয়সী শ্রিধার। এবার নতুন ঠিকানায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত কাজ করবেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের লেভেল ৩ সার্টিফাইড কোচ শ্রীধারের পূর্বেও শ্রীলঙ্কায় কাজ করার অভিজ্ঞতা আছে। গত বছরের মে মাসে কলম্বোয় ১০ দিনের একটি ফিল্ডিং প্রোগ্রাম পরিচালনা করেছিলেন তিনি।

গত এশিয়া কাপ ও পাকিস্তান সফরে বাজে সময় কেটেছে শ্রীলঙ্কার। বিশেষ করে, তাদের ফিল্ডিংয়ে সমস্যা প্রকটভাবে ফুটে উঠেছে। বিশ্বকাপের আগে সেসব ঘাটতি পূরণ করতেই নতুন কোচ নিয়োগ দিয়েছে লঙ্কানরা।

জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। এরপর নিজ আঙিনায়ই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।