বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ, ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধে তীব্র যানজট

গাইবান্ধা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ, ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধে তীব্র যানজট

গাইবান্ধা-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ, ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধে তীব্র যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করা হলে গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে দুপুর থেকেই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপির নেতাকর্মীরা উপজেলা চত্বরে জড়ো হন। ব্যানার-ফেস্টুন হাতে আয়োজিত মিছিলে দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের চারমাথায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ চলাকালে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে চারমাথা ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

'ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগীর জন্য চূড়ান্ত হোক, করতে হবে’ স্লোগানে ‘আমরা ধানের শীষ পরিবার’-এর ব্যানারে কর্মসূচিটি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, রফিউলদৌল্লাহ রঞ্জু, শামীম মিয়া, আহমেদ শরীফ ও রেজাউল ইসলামসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শামীম কায়সার লিংকন ১/১১-এর সময় দল ও জিয়া পরিবারের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। সে সময় ছাত্রদল ভেঙে সংস্কারপন্থীদের পক্ষে নেওয়ার দায়িত্বও গ্রহণ করেছিলেন। ২০০৮ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০১৮ সালের নির্বাচনের সময় দলীয় ডাকে সাড়া না দিয়ে তিনি মালয়েশিয়ায় অবস্থান করেন। দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় আন্দোলন-সংগ্রামে তার বিরুদ্ধে একটি মামলাও হয়নি। এরপরও তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

কর্মসূচি প্রসঙ্গে জাকিরুল ইসলাম বলেন, ‘আমরা বিগত সব আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করেছি। ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন বলেন, ‘যারা মিছিল করছে, তারা দলের কোনো পদ-পদবিতে নেই। একটি মহল তাদের উসকানি দিচ্ছে। ভুল বোঝাবুঝির কারণে তারা এই কর্মসূচি পালন করছে। দ্রুত সময়ের মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশনা মেনে কাজ করবে। এ বিষয়ে উপজেলা বিএনপি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর পর থেকেই মনোনয়ন প্রত্যাশী নেতাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা একাধিক কর্মসূচি পালন করে আসছেন।

গাইবান্ধা প্রতিনিধি: