বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালেই চলছে ওসমান হাদির গোসলের প্রস্তুতি, দুপুরে জানাজা

হাসপাতালেই চলছে ওসমান হাদির গোসলের প্রস্তুতি, দুপুরে জানাজা

হাসপাতালেই চলছে ওসমান হাদির গোসলের প্রস্তুতি, দুপুরে জানাজা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ময়নাতদন্ত কার্যক্রম শেষ হয়। পরে জানানো হয়, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে এরই মধ্যে হাসপাতালেই তার গোসলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ওসমান হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মরদেহ মর্গে পৌঁছানো হয়। হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও এ সময় সঙ্গে ছিলেন। ভোর থেকেই তাকে শেষবারের মতো দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেক মানুষ হাসপাতালে ভিড় করেন।

ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির গোসল সম্পন্ন করা হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, যেখানে দুপুর দুইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় বন্দুকধারীদের গুলিতে মাথায় আহত হন শরিফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে লাল-সবুজের কফিনে মোড়ানো হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।