বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একনজর হাদির কবরস্থান দেখতে জনতার ভিড়

একনজর হাদির কবরস্থান দেখতে জনতার ভিড়

একনজর হাদির কবরস্থান দেখতে জনতার ভিড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির চিরনিদ্রার স্থান নির্ধারণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকাবহ আবহ বিরাজ করছে। তাকে দাফনের জন্য বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধির পাশেই কবরস্থানের স্থান নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই কবি নজরুলের সমাধির সামনে হাদির নির্ধারিত কবরস্থান একনজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় লক্ষ করা যায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস রহমান বলেন, শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন জুলাই যোদ্ধা নন, তিনি আমাদের প্রজন্মের সাহস ও প্রতিবাদের প্রতীক। তিনি বিদ্রোহী, তার লাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন হবে। যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে এবং অনুপ্রাণিত হবে। এই জায়গা আমাদের জন্য সাহস, আবেগ ও স্মৃতির অংশ হয়ে থাকবে।

আজ বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।