বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে হাদির গায়েবানা জানাজা

নারায়ণগঞ্জে হাদির গায়েবানা জানাজা

নারায়ণগঞ্জে হাদির গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা নারায়ণগঞ্চে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের সামনে এ নামাজ আয়োজন করা হয়। 

জানাজার নামাজে অংশ নেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। ইমামতি করেন বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।

জানাজার শেষে প্রার্থনায় হাদির শহিদি মর্যাদা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু বলেন, 'হাদি ভাইকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দেশ বিনির্মাণে হাদি ভাইয়ের মতো প্রচেষ্টা চলমান থাকবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। সকলে মিলেই আমরা বাংলাদেশ গড়বো।'