মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে পলাতক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

গোপালগঞ্জে পলাতক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

গোপালগঞ্জে পলাতক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। 

রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামে অবস্থিত ওই বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় বাড়িটি তালাবদ্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঘরের ভেতর থাকা আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আওয়ামী লীগ নেতা সাব্বির খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের চাচাতো ভাই। গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, ভোরে একদল দুর্বৃত্ত সাব্বির খানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাব্বির খান আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।