বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছে রাষ্ট্রপক্ষ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছে রাষ্ট্রপক্ষ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছে রাষ্ট্রপক্ষ

জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করছেন রাষ্ট্রপক্ষ। 

সোমবার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল শুনানি শুরু হয়।

এর আগে, ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলকে হাজির করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল ও সালমান। সে ফোনালাপের একপর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে উল্লেখ করেন। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এ বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। 

এছাড়া, গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উসকানি দেয়াসহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 

অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।