মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন

কুষ্টিয়ার দুটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার, ২২ ডিসেম্বর  বেলা ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং মিরপুর-ভেড়ামারা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। মনোনয়ন ফরম উত্তোলনের সময় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল সরব পরিবেশ। ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন  শতভাগ আশাবাদী  আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী  বলেন
আমি আজ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধার চায়। আমি বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হবে। মিরপুর ভেড়ামারার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তা নিয়েই আমি নির্বাচনী মাঠে থাকতে চাই।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে।

মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে

মীর রকিবুল ইসলাম, কুষ্টিয়া