সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’

প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’

প্রেম-স্বপ্নের নাটক ‘সাইফুল লাইব্রেরি’

গ্রামের এক লাইব্রেরিকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর প্রেম, স্বপ্ন, সংকল্প ও পুনর্মিলনের গল্পে নির্মিত হয়েছে নাটক 'সাইফুল লাইব্রেরি'।

অপূর্ণ রুবেলের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার।

নাটকের চিত্রনাট্য নিয়ে রুবেল আনুশ জানান, 'জ্ঞান বিকাশ' নামের এক লাইব্রেরির কর্মী সাইফুল তার আন্তরিকতা ও পরিশ্রমে এলাকার শিক্ষার্থীদের হৃদয় জয় করে নেয় সে। একদিন তার সঙ্গে পরিচয় হয় তন্বী নামের এক তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে তন্বীর বাবা ও  সাইফুলের দারিদ্রের বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় তাদের সম্পর্কে। সাইফুলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তন্বী লাইব্রেরি খোলার শর্ত দেন সাইফুলকে, শর্ত পূরণে অর্থের তাগিদে সাইফুলের সংগ্রাম শুরু হয়। বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের। তবে সাত বছর পর তাদের পুনর্মিলন ঘটে, তখন দুইজন নদীর ধারে তাদের জীবনের না বলা গল্প শোনায়। এভবাবেই এগিয়ে যাবে নাটকটি।

নাটকটি নিয়ে প্রত্যাশা কথা জানিয়ে আনুশ বলেন, নাটকের গল্পটা সুন্দর, অভিনয়শিল্পীরাও বেশ ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকের ভালো লাগবে গত নভেম্বর তিনদিন ঢাকার বাইরে হয়েছে নাটকের দৃশ্যধারণ। নাটকটি মুক্তি পেয়েছে 'লেভেল ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলে।