সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ দিনেই রেমিট্যান্স এলো ২৮ হাজার ৫১১ কোটি টাকা

২১ দিনেই রেমিট্যান্স এলো ২৮ হাজার ৫১১ কোটি টাকা

২১ দিনেই রেমিট্যান্স এলো ২৮ হাজার ৫১১ কোটি টাকা


চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৩৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৮ হাজার ৫১১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ২০০ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫৩৭ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে (১ জুলাই থেকে ২১ ডিসেম্বর) এর পরিমাণ ছিল ১ হাজার ৩১৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের হিসেবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।