বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ‘শহীদি শপথ’ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত কর্মসূচিতে তারা এই শপথ গ্রহণ করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

তিনি বলেন, ৩০ কর্মদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত ওসমান হাদির আদর্শে রাজপথে লড়াই চালিয়ে যাবেন তারা এবং কোনোভাবেই পিছু হটবেন না।

শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।