বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার ভাগ্নেকে বাদ দিয়ে নীলফামারী-১ আসনে জোট প্রার্থী ঘোষণা

খালেদা জিয়ার ভাগ্নেকে বাদ দিয়ে নীলফামারী-১ আসনে জোট প্রার্থী ঘোষণা

খালেদা জিয়ার ভাগ্নেকে বাদ দিয়ে নীলফামারী-১ আসনে জোট প্রার্থী ঘোষণা

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয়।

জানা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতা করেছে। এর অংশ হিসেবেই নীলফামারী-১ আসনে মাওলানা আফেন্দীকে প্রার্থী করা হয়েছে।

তবে এই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়ন প্রত্যাশা করছিলেন দলের একাংশ নেতাকর্মী। তাকে মনোনয়ন না দেওয়ায় স্থানীয়ভাবে কিছুটা হতাশা দেখা গেছে।

মনোনয়ন ঘোষণার পর জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। জোট প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “ডোমার-ডিমলার জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ জোটের আস্থার যথাযথ প্রতিদান দেব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের ঐক্য এ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এ আর বাদশা (নীলফামারী জেলা প্রতিনিধি)