সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল

মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল

মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়ল


জনস্বার্থ বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ বাড়িয়েছে সরকার। ফলে মেট্রোরেল সেবায় বিদ্যমান ভ্যাট অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

 এনবিআর জানায়, মেট্রোরেলকে সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে গড়ে তুলতে  এর আগে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ আরও বাড়ানো হলো।