নির্বাচনে গণভোটের চারটি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের অভ্যস্ততা তৈরিতে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া সব দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বড় কয়েকটি দল এখনও ব্যানার-পোস্টার সরায়নি বলেও অভিযোগ করেন তিনি। এক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনে তথ্য দ্রুত পেতে একটি হটলাইন চালুর প্রস্তাবও দেয়া হয়।
এসময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপি কখনোই শাপলা কলির বাইরে কোনো প্রতীকে নির্বাচন করবে না। তবে অন্য কেউ করলে সেটা তাদের বিবেচনা ও রুচির ব্যাপার।
তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের কোনো সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
