বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।
শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের দেয়া ভোটের ভিত্তিতে এই নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এখন পরবর্তী সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন। বর্তমানে সেই মনোনয়ন প্রক্রিয়া এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এরও আগে তিনি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ ‘কেন্দ্রীয় দফতর সম্পাদক’ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।
