রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, কর্মচারী নিহত

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, কর্মচারী নিহত

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, কর্মচারী নিহত

সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের বিআইডাব্লিউটিএ ঘাটে এই ঘটনা ঘটে।

জাহাজে থাকা অন্য স্টাফরা জানান, তারা যখন সেন্টমার্টিন যাত্রার জন্য টেকনিক্যাল বিষয়গুলো দেখছিলেন হঠাৎ করে জাহাজের মাস্টার রুমে আগুন দেখতে পান। তখন যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছেন জাহাজের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন।

কক্সবাজার জেলার জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মান্নান জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জাহাজটির ফিটনেস পূণ:যাচাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন।