মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়াকারের ১৯৯৩ গড়া রেকর্ড ভাঙলেন স্টার্ক

ওয়াকারের ১৯৯৩ গড়া রেকর্ড ভাঙলেন স্টার্ক

ওয়াকারের ১৯৯৩ গড়া রেকর্ড ভাঙলেন স্টার্ক

 

বছরটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের। ২০২৫ সালে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার, নিয়েছেন ৫৫ উইকেট। তবে এক বছরে সর্বনিম্ন স্ট্রাইকরেটের বিশ্বরেকর্ড গড়ে ১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের রেকর্ড নিজের করে নিয়েছেন স্টার্ক।১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ন্যূনতম ৫০ উইকেট নিয়ে ৩০-এর নিচে স্ট্রাইকরেট ধরে রাখার একমাত্র বোলার ছিলেন। এখন সেই রেকর্ডে নাম লেখালেন স্টার্ক। শুধু তাই নয়, ওয়াকারের রেকর্ড ভেঙে এখন এক পঞ্জিকাবর্ষে সর্বনিম্ন স্ট্রাইকরেট ন্যূনতম ৫০ উইকেট নেয়া বোলার এখন এই অজি বোলার।

স্টার্ক ২০২৫ সালে টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন ২৮.৩ স্ট্রাইকরেটে। যদিও এক্ষেত্রে বেশি ম্যাচ খেলেছেন এই অজি তারকা (১১), বিপরীতে ওয়াকার ৫৫ উইকেট নেন ৭ টেস্টে।