বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এদেশে আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। এটা নিশ্চিত।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানবকল্যাণ পরিষদ চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটা করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
