বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, একাত্তর

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএমআপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

https://ekattor.tv/85012

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

২০০৮ সালে নির্বাচন সামনে রেখে গুলশান কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। ফলে সশরীরে এই কার্যালয়ে এটিই তার প্রথম সফর। গুলশান কার্যালয়ে তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেছেন নেতারা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশান কার্যালয়ে পৌঁছান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতা-কর্মীরা তাকে স্বাগতম জানান।

এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। আলোচনা হয় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়েও। 

এদিকে নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলে জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

 

আমির খসরু বলেন, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা বলেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরের সফর করবেন বলেও জানান তিনি।

দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে জানান দলের নেতারা।

এর আগে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেন তিনি। গত তিন দিনে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা, এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত, সাভারে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো, শরিফ ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করা, ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী ও পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করাসহ ব্যস্ত সময় কাটিয়েছেন।