সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি প্রার্থী মীর হেলালের মনোনয়ন জমা

বিএনপি প্রার্থী মীর হেলালের মনোনয়ন জমা

বিএনপি প্রার্থী মীর হেলালের মনোনয়ন জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

 

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীনের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, তা অনেকটাই কাটতে শুরু করেছে। তিনি দেশে ফেরার পর সব ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর হয়েছে। দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, দলের ঘোষিত ইশতেহারের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার স্থানীয় সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা একটি ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এর আগে গত ১৭ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে