ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সেরা প্রার্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি জানিয়েছেন, তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেননি এবং ইতোমধ্যে ভোলা-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসন প্রাথমিকভাবে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে রোববার (২৮ ডিসেম্বর) এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার পক্ষ থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়।
ঢাকা-১৭ আসনে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালালেও তারেক রহমানের নির্বাচনী ঘোষণার পর নিজের অবস্থান স্পষ্ট করেন আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই (তারেক রহমান)। তার সম্মানে আমি এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।” তিনি আরও বলেন, “আমি গতকাল ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি।”

এদিকে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।