সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

 মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী রবিবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেছেন। দুপুর দেড়টার দিকে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বনি আমিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে সেই প্রত্যাশা আমাদের। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের সামনে চ্যালেঞ্জ দেশের মানুষের জন্যে শান্তি প্রতিষ্ঠা করা। আমরা চাই একটি ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ সমাজ গঠন করতে।

 জসীম উদ্দীন
 শালিখা (মাগুরা)  প্রতিনিধি