সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালাইয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জয়পুরহাটের কালাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো উফশী ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক সুধী সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কৃষকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের উৎপাদন সহায়তা বাড়াতে সরকারের এ উদ্যোগ মাঠ পর্যায়ে কৃষকদের বাস্তব উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হারুনুর রশিদ। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ধাপে ধাপে আরও কৃষকের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরও আত্মনির্ভরশীল হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই, জয়পুরহাটের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গ্রামের অসংখ্য কৃষক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও কৃষকদের মুখে প্রত্যাশার উজ্জ্বল হাসি।


মো:সুমন মন্ডল
জয়পুরহাট (কালাই)