বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে আট ইসলামী দলের জেলা শীর্ষ নেতাদের মতবিনিময় সভা

নরসিংদীতে আট ইসলামী দলের জেলা শীর্ষ নেতাদের মতবিনিময় সভা

নরসিংদীতে আট ইসলামী দলের জেলা শীর্ষ নেতাদের মতবিনিময় সভা

নরসিংদীতে আট ইসলামী দলের শীর্ষ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে ভেলানগর গ্যালাক্সি রেস্টুরেন্টের ৩য় তলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মো. আশরাফ হোসেন ভুইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, বাংলাদেশ খেলাফাত মজলিশ জেলা সভাপতি আ: নূর এবং খেলাফাত মজলিশ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইসমাইল মোল্লা।

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি আনোয়ার পারভেজ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা প্রচার সেক্রেটারি মো. আমীরুল ইসলাম, খেলাফত মজলিশ সহ সম্পাদক নুরুল আফছার শাহীন, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ সভাপতি মুফতি কাউছার আহমেদ ভুইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর আমীর মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর আমীর মো. মাহফুজ ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিশ সদর সভাপতি মাও. সলিমুল্লাহ আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিশ শহর সভাপতি আজিজুর রহমান নাছিম এবং বাংলাদেশ খেলাফত মজলিশ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাও. ফয়েজুল্লাহ আজিজী।