বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ

৩০ ডিসেম্বর বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিভাষণ

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের বিচার বিভাগে কর্মরত শীর্ষ বিচারকদের উদ্দেশে অভিভাষণ দিতে যাচ্ছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে।


 

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রোববার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি স্মারক জারি করেছে। স্মারকে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের পরামর্শে ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন প্রদান করা হলো।’

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ ডিসেম্বর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

রোববারই প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শপথ পাঠ করান।