বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন হবে মূল লক্ষ্য

জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন হবে মূল লক্ষ্য

জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন হবে মূল লক্ষ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘তারা আবারও আমাকে এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে, আপনারা দয়া করে এই অঞ্চলে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনো সেভাবে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে সাহায্য করবেন।’