সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুনের হুমকি পেলেন আমির খান

খুনের হুমকি পেলেন আমির খান

খুনের হুমকি পেলেন আমির খান

 

বলিউডের আমির খান দীর্ঘদিন ধরে খু*নের হু*মকির মুখে ছিলেন, এমন বি*স্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানের এই ভাগ্নে জানান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে আমির খানকে প্রাণনাশের হু*মকি দেওয়া হয়, সাথে দেশ ছাড়ার চাপও সৃষ্টি করা হয়। 

 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক বছরে বলিউডের অনেক মুসলিম তারকাই নিরাপত্তা হু*মকির মুখে পড়েছেন। এর মধ্যে নিয়মিত হত্যার হু*মকি পান সালমান খান। এছাড়াও সাইফ আলি খানের বাসভবনে হা*মলার ঘটনাও ঘটেছে। এমনকি চলতি বছর মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে শাহরুখ খানের প্রাণনাশের হু*মকির ফোন আসে। এবার সেই তালিকায় যুক্ত হলো আমির খানের নামও। ইমরান খান বলেন, ‘আমার শৈশব থেকেই আমিরকে দেখে আসছি। মামা তার সব কাজই সততার সঙ্গে করেন। সত্যমেব জয়তে’ শোয়ে দেশের কন্যাভ্রুণ হ*ত্যা করার বিরুদ্ধে সরব হয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল তাকে। ওই টক শোয়ে শিশুদের যৌ*ন নি*র্যাতন, ধ*র্ষণ থেকে শুরু করে পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, এমনকি রাজনৈতিক নানা ইস্যু তুলে ধরেছিলেন তিনি। আর তাতেই বারবার বিতর্কে জড়াতে হয় আমিরকে। হু*মকিও পেয়েছিলেন। যদিও তিনি সবসময় এসব বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু দীর্ঘদিন ধরে আমার মামাকে (আমির খান) দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক।’

তবে কারা এই হু*মকির সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ইমরান খান।