সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ আর রহমানের কনসার্ট স্থগিত

এ আর রহমানের কনসার্ট স্থগিত

এ আর রহমানের কনসার্ট স্থগিত

দীর্ঘ ১৩ বছর পর কলকাতার মঞ্চে ফিরছেন অস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান। তবে ভক্তদের সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়ল। আগামী ১১ জানুয়ারি কলকাতায় যে কনসার্ট হওয়ার কথা ছিল তা নির্ধারিত দিনে হচ্ছে না। আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জানুয়ারি মাসের সেই মেগা অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১১ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কেটেছেন এবং এপ্রিলের অনুষ্ঠানে থাকতে পারবেন না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কর্তৃপক্ষ। 

 

আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেইল করে টাকা ফেরতের আবেদন করতে পারবেন দর্শক। হঠাৎ অনুষ্ঠান পিছিয়ে যাওয়া নিয়ে সংগীত মহলে বইছে নানা আলোচনার ঝড়। ভেতরে-ভেতরে গুঞ্জন উঠেছে, কনসার্টের টিকিট বিক্রি আশানুরূপ না হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে আয়োজকদের। তবে অন্য একটি পক্ষ সামনে আনছে নিরাপত্তার প্রশ্ন। 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বড় তারকাদের অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং বিশেষ করে ‘মেসি কাণ্ড’র পর সংগীতশিল্পীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। রহমানের মতো বড় মাপের শিল্পী কি সেই ঝুঁকি এড়াতেই অনুষ্ঠান পিছিয়ে দিলেন? এ প্রশ্ন এখন অনেকের মুখে।