সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনামূল্যে নতুন বই পেল কালাইয়ের শিক্ষার্থীরা

বিনামূল্যে নতুন বই পেল কালাইয়ের শিক্ষার্থীরা

বিনামূল্যে নতুন বই পেল কালাইয়ের শিক্ষার্থীরা

জয়পুরহাটের কালাই উপজেলায় নতুন বছরের শুরুতেই উৎসবের আমেজে পালিত হয়েছে বই উৎসব ২০২৬।

 

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।

 

এর অংশ হিসেবে কালাই সরকারি ময়েজউদ্দিন হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: সাইফুল ইসলাম বকুল। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাস।

 

শুধু এই বিদ্যালয়েই নয়, কালাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি হাই স্কুল এবং বিভিন্ন মাদ্রাসায় একযোগে নতুন বই বিতরণ করা হয়েছে। উপজেলা এলাকার আলিম, দাখিল ও কওমি মাদ্রাসা, ইউনিয়ন ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে বই বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার সর্বত্রই বই উৎসবকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 

প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল বলেন, সরকারের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও কালাই উপজেলার শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছে। এতে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বাড়বে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

বই উৎসব উপলক্ষে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। নতুন বছরের নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা নতুন স্বপ্ন ও নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

 

 

মো:সুমন মন্ডল

কালাই(জয়পুরহাট)