মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আকছিনা কুল্লাবাড়ীতে অসহায়দের মাঝে কম্বল ও খাবার বিতরণ

আকছিনা কুল্লাবাড়ীতে অসহায়দের মাঝে কম্বল ও খাবার বিতরণ

আকছিনা কুল্লাবাড়ীতে অসহায়দের মাঝে কম্বল ও খাবার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা কুল্লাবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং এলাকাবাসীর জন্য খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কুল্লাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে এলাকাবাসীর মাঝে খাবার পরিবেশন করা হয়।অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন  কুল্লাবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল জব্বার মোনাজাত পরিচালনা করেন।
কুল্লাবাড়ী তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল হোসেন শিশু ভূঁইয়া এবং সঞ্চালনা করেন মোহাম্মদ রফিক মাস্টার। প্রধান উদ্যোক্তা ও আকছিনা কুল্লাবাড়ী আলোড়ন সংঘের প্রতিষ্ঠাতা মো. সবুজ ভূঁইয়া বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। এবং যারা সহযোগিতা করেছেন তাদের  সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মিলন সরকার বিশিষ্ট সমাজ সেবক , মো. আব্রো ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ,ও   কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত উল্লাহ ছোটন, , ও জাহাঙ্গীর ভূঁইয়া।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি