সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-১ ও ২ আসনে মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর-১ ও ২ আসনে মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর-১ ও ২ আসনে  মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর প্রার্থিতা বৈধ ঘোষণা


পিরোজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র সেজো পুত্র মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসনে মেজ পুত্র শামীম সাঈদী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্তভাবে বৈধতা পেলেন।

পিরোজপুর-১: পিতার আদর্শে অবিচল থাকার প্রত্যয় মাসুদ সাঈদীর
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় মাসুদ সাঈদী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, সকল বাধা অতিক্রম করে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই সুযোগ দান করেছেন। আমি সারাজীবন দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই।

তিনি আরও বলেন, “আমি যেন আমার মরহুম পিতার (আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী) আদর্শ এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজের জীবন অতিবাহিত করতে পারি,সেজন্য মহান রবের খাস সাহায্য কামনা করছি। এসময় তিনি পিরোজপুর-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।


এদিকে পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদীর মনোনয়নপত্র ও বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর তিনিও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শামীম সাঈদী বলেন, জনগণের সেবা করার যে লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে এসেছেন, তা বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি এই নির্বাচনী লড়াইয়ে পিরোজপুর-২ আসনের আপামর জনসাধারণের আন্তরিক দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন।


দুই ভাইয়ের প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি পিরোজপুর জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, আল্লামা সাঈদীর দুই সন্তানের নির্বাচনে অংশগ্রহণ পিরোজপুরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামা ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই শেষে আইনগতভাবে তাদের প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়েছে।

মোঃশাহিন ফকির 
পিরোজপুর