সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত ড.শামীম হামিদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত ড.শামীম হামিদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত ড.শামীম হামিদীর প্রার্থিতা বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. শামীম হামিদীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক - সাইফ মিঝান স্মৃতি  সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,শনিবার সকাল থেকেই প্রার্থীদের দাখিলকৃত নথিপত্র, হলফনামা ও অন্যান্য তথ্যাদি যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। দুপুর ২:৩০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ  এনসিপি মনোনীত ড. শামীম হামিদীর দাখিলকৃত মনোনয়নপত্রটি সব দিক থেকে সঠিক ও ত্রুটিমুক্ত উল্লেখ করে বৈধ ঘোষণা করেন।

এ সময় ড. শামীম হামিদীর পক্ষে উপস্থিত ছিলেন তার প্রস্তাবক, সমর্থক এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রার্থীতা বৈধ হওয়ার খবরে এনসিপি’র নেতাকর্মী ও মঠবাড়ীয়ার সাধারণ সমর্থকদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

প্রার্থীতা বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলীয় নেতাকর্মীরা জানান, নির্বাচন কমিশনের এই স্বচ্ছ প্রক্রিয়াকে তারা সাধুবাদ জানান এবং প্রতীক বরাদ্দের পর পরই তারা পুরোদমে নির্বাচনী প্রচারণায় নামবেন।