মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মৌলভীবাজারে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মৌলভীবাজারে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রোববার ৪ জানুয়ারী সকাল ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউস হলরুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহিন।
এদিকে কর্মশালায় উপস্থিত ছিলেন পিআইবির রিসোর্স পারসন জিয়াউর রহমান,প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ। দুই দিনব্যাপী প্রশিক্ষণে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

ইকবাল হোসেন রিংকু