রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিন্স নিয়ে চলছে বিভিন্ন মুখরোচক খবর।

প্রিন্স নিয়ে চলছে বিভিন্ন মুখরোচক খবর।

প্রিন্স নিয়ে চলছে বিভিন্ন মুখরোচক খবর।

আগামী ঈদের অন্যতম আলোচিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা। একজন তাসনিয়া ফারিণ নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা নিয়ে চলছিল নানা জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি একে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

আবার এও শোনা যাচ্ছে, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতার কোনো নায়িকার পরিবর্তে দেশীয় অভিনেত্রী সাবিলা নূরকে এই প্রজেক্টে যুক্ত করা হয়েছে। গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছিল, তাই ভক্তদের একটি বড় অংশ সাবিলাকেই আবারও শাকিবের বিপরীতে দেখতে চাইছেন।

তাই নয়, ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং ছবিটির মুক্তি অনিশ্চিত এমন খবরেও উত্তাল সোশ্যাল মিডিয়া। ফলে দর্শক ও সিনেভক্তদের একাংশের মাঝে বেশ হতাশা দেখা যায়। এমন সময়ে সব জল্পনায় জল ঢেলে দিল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। এক বিবৃতিতে তাদের স্পষ্ট বার্তা, ‘প্রিন্স’ সিনেমা নিয়ে চারপাশে নানা গুঞ্জন ছড়িয়েছে; যা আদতে গুজব ছাড়া কিছুই নয়। ‘প্রিন্স’ টিম শুরু থেকেই তাদের আপডেট দিয়ে এসেছে। চলমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স’ টিম এগিয়ে যাচ্ছে। আগামী ৬ জানুয়ারি ‘প্রিন্স’ টিম শুটিংয়ে যাচ্ছে। সুবিধামতো সময়ে ফার্স্টলুক, পোস্টার প্রকাশ করা হবে। 
প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। ক্রাইম, অ্যাকশন, লাভ আর ইমোশনের মিশেলে তৈরি এই ছবিটির প্রথম পোস্টার গত বছরই দর্শকদের মাঝে ব্যাপক ঝড় তুলেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ অবতার দেখা যাবে।