রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে র‍্যাব-৯-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান পরিচালনা করে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালীন চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে পরিত্যক্ত অবস্থায় থাকা এয়ারগানগুলোর সন্ধান মেলে। ঝোপের মধ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশিকালে উদ্ধারকৃত এয়ারগান মোট ১১টি।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। র‍্যাব-৯ জানিয়েছে, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারার প্রাথমিক ধারণা রয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

উদ্ধারকৃত এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।