শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দফা দাবিতে শাহবাগ প্রাঙ্গণ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ

চার দফা দাবিতে শাহবাগ প্রাঙ্গণ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ

চার দফা দাবিতে শাহবাগ প্রাঙ্গণ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই যাত্রা শুরু হয়।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো:
১. হাদির হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।
৪. গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার।

আগামী পদযাত্রার জন্য সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন স্লোগানে মুখরিত হয় চত্বর। পদযাত্রায় ১০টিরও বেশি পিকআপে অংশগ্রহণ করছেন নেতাকর্মীরা।

মিছিলটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশ করবে। আয়োজকরা জানিয়েছেন, ট্রাফিক ও জনসমাগম বিবেচনায় কিছু অংশে মিছিলের গতি ধীর রাখা হবে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর হাদি রিকশায় বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে অবস্থার উন্নতি না হওয়ায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।