মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মীরতলা আলোকিত যুব সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মীরতলা আলোকিত যুব সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মীরতলা আলোকিত যুব সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কসবার মীরতলা দক্ষিণপাড়া আলোকিত যুব সংগঠনের উদ্যোগে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মীরতলা ছোট দল বনাম বড় দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস। খেলাটির সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বি গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি জনাব আলী আশরাফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বাবুল আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজু আহমেদ, কসবা উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব শরিফুল হক ছোটন, কসবা উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজক ছিলেন মোহাম্মদ গোলাম সামদানী এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ বাদল মিয়া।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।