বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কসবায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কসবায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বোতলজাত এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কসবা পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত সর্বশেষ মূল্যের চেয়ে বেশি দামে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মাহবুব গ্যাস কর্ণারকে ৩ হাজার টাকা এবং বিল্লাল গ্যাস কর্ণারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এ সময় তিনি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো অবস্থাতেই এলপি গ্যাস ক্রয়-বিক্রয় না করার নির্দেশ দেন। পাশাপাশি ভোক্তাদেরও নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস না কেনার আহ্বান জানান।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।