মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য ৪ নং খাড়েরা ইউনিয়নে বিএনপির মিলাদ

খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য ৪ নং খাড়েরা ইউনিয়নে বিএনপির মিলাদ

খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য ৪ নং খাড়েরা ইউনিয়নে বিএনপির মিলাদ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চার নং খাড়েরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম এবং কসবা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

এছাড়া কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আশরাফসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মিলাদ পাঠ করা হয়।