মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবহেলায় বেহাল কসবা পৌরসভার রোড ডিভাইডার

অবহেলায় বেহাল কসবা পৌরসভার রোড ডিভাইডার

অবহেলায় বেহাল কসবা পৌরসভার রোড ডিভাইডার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা চরম অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে কসবা পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডার।

 দীর্ঘদিন সংস্কারের অভাবে ভাঙাচোরা অবস্থায় ডিভাইডারগুলি শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্কাও।
পৌরসভার উদ্যোগে পরিবেশ রক্ষার লক্ষ্যে সম্প্রতি প্রায় তিনশো গাছের চারা রোপণ করা হয়েছিল রোড ডিভাইডার জুড়ে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, রোপণের পর সেগুলির কোনও নিয়মিত পরিচর্যা করা হয়নি। জল না পাওয়া, আগাছার দাপট, গবাদি পশুর চারণ এবং অসচেতন মানুষের কারণে অধিকাংশ চারাই নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গাছ লাগানোর সময় ব্যাপক প্রচার হলেও পরে রক্ষণাবেক্ষণের বিষয়টি পুরোপুরি উপেক্ষিত। ফলে সবুজায়নের উদ্দেশ্যে নেওয়া এই উদ্যোগ কার্যত মুখ থুবড়ে পড়েছে। তাঁদের বক্তব্য, শুধুমাত্র চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলিকে বাঁচিয়ে রাখাও প্রশাসনের কর্তব্য।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। তাঁদের মতে, অবিলম্বে রোড ডিভাইডার সংস্কার ও গাছের পরিচর্যার জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ না করলে জননিরাপত্তা ও পরিবেশ—দুই-ই গুরুতর সমস্যার মুখে পড়বে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি