শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার ও ধ্বংস


​মোঃ কামরুল ইসলাম,  রাঙামাটি জেলা প্রতিনিধি:-
​রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর এই তৎপরতা চালানো হয়।​সেনা সূত্রে জানা গেছে, গতকাল ০৫ জানুয়ারি (সোমবার) রাত ৯টা ৪০ মিনিটে বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি অজ্ঞাতনামা বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে সেসব বস্তা থেকে মোট ৬৭ কেজি অবৈধ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।​উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ রাতেই বিলাইছড়ি জোন সদরে নিয়ে যাওয়া হয়। আজ ০৬ জানুয়ারি (মঙ্গলবার) সকালে জোন সদরের ট্রেনিং শেডের পাশে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়। মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এই বিপুল পরিমাণ মদ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
​পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান প্রশংসিত হয়েছে। জোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।