শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মোঃ ফারুক হোসেন (৪২) ও সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মোঃ আজমত আলী (৩৫)।
শনিবার বেলা ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ একটি অটোবাইকে করে দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার এসআই সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় একটি অটো রিকশায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী ফারুক ও আজমতকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরসহ আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।  

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি