মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়েক ৮ নং ওয়ার্ডের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া।

বায়েক ৮ নং ওয়ার্ডের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া।

বায়েক ৮ নং ওয়ার্ডের  আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া।

১০ নম্বর বায়েক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ভাণ্ডারী বাজারে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুমি ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, বায়েক ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মো. সালাম, বায়েক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম রবিন, বায়েক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, বায়েক ইউনিয়ন যুবদলের সদস্য মো. মিঠুন কিবরিয়া, বায়েক ইউনিয়ন কৃষক দলের মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং ৭ নম্বর ওয়ার্ড বায়েক ইউনিয়নের জহিরুল ইসলাম জুটন।

এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে মোহাম্মদ নাসির, আবু সাঈদ, মমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।